আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৪, ২০২২, ১:৪৪ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে বর্ষবরণ উৎসব

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল/২০২২) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দুই বছর পর আজ মুক্ত বাতাসে উড়ছি, বর্ষবরণ করছি, আগামী দিনগুলো যেন সবার জন্য মঙ্গলময় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, স্বজন সমাবেশের মেডিকেল টিম প্রধান একেএম মাহফুজুল হক, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পরিবেশ সম্পাদক মো. ইয়াহিয়া, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, সাংবাদিক ওবায়দুর রহমান, শাহজাহান কবীর, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শুক্রবার (১৫ এপ্রিল/২০২২) সকাল সাড়ে ১০টায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বজন পরিবারের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১