আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৪, ২০২২, ১২:৪৯ পূর্বাহ্ণ




রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে গৌরীপুরে আন্তঃনগরসহ বিভিন্ন ট্রেনের যাত্রীদের দুর্ভোগ

পূর্বঘোষণা ছাড়া রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হন। ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে আটকে পড়ে ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস, চট্টগ্রামগামী ৩৮ডাউন চট্টগ্রাম মেইল ট্রেন। ভ্রমণ বাতিল হয়েছে বেসরকারিভাবে পরিচালিত মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ও জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস।
গৌরীপুরে রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মো. আব্দুল কাদির জানান, আন্তঃনগর হাওড় ৯টা ৪২মিনিটে প্রবেশ করে। কর্মবিরতির কারণে ট্রেনটি ছেড়ে যায় ১০টা ৫৩মিনিটে। চট্টগ্রামগামী ৩৮ডাউন ট্রেনটি ৭টা ৫০মিনিটে ছেড়ে যাওয়া কথা ছিলো। সেটি ছেড়ে গেছে বিকাল ৩টা ৩০মিনিটে। ঢাকাগামী বলাকা ও মহুয়া কমিউটার ট্রেনটি এখন পর্যন্ত স্টেশনে আসেনি। বেসরকারি টিকেট কাউন্টারও বন্ধ ছিলো। কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকা মো. রুবেল মিয়া জানান, বলাকা আর মহুয়া ট্রেন আজকে যাবে না। আন্দোলনের কারণে কেনসেল করা হয়েছে।
এদিকে আন্তঃনগর হাওড় ট্রেনের যাত্রী মোহনগঞ্জের মাহমুদ হোসেন জানান, তিনি বাবা-মাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। বিকাল সাড়ে ৩টায় সিরিয়াল দেয়া ছিলো। কিন্তু ট্রেনের বিলম্বের জন্য সম্ভব হবেনা। কঠিন চিন্তায় পড়েছি। তারপাশে পাশে থাকা সুমাইয়া তাবাসসুম স্মৃতি জানান, ট্রেনের জন্য তিনিও সমস্যায় পড়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১