ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৩ এপ্রিল/২০২২) ভাগ্যবান পাঁচজন কৃষকের হাতে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান কৃষকের হাতে চাবি তুলে দেন।
কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচীর অধিনে এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের মূল্য ৩১লাখ ৫০হাজার টাকা। প্রত্যেক কৃষক ১৪লাখ ৫০হাজার টাকা ভুর্তকি পাচ্ছেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, উসহকারী কৃষি অফিসার শরীফুল ইসলাম, সুমন সরকার প্রমুখ।
হারভেস্টার মেশিনে পেলেন আব্দুল মান্নান সিদ্দিকের স্ত্রী কৃষাণী জাহানারা বেগম, মৃত সাবির উদ্দিনের পুত্র মো. মোফাজ্জল হোসেন, খালেক আহমেদের পুত্র নয়ন আহম্মেদ, মৃত নঈম উদ্দিনের পুত্র মো. মনঞ্জুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পুত্র মো. ফারুক মিয়া।