আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩, ২০২২, ১০:২৫ অপরাহ্ণ




গৌরীপুরের বিশিষ্ট সাংবাদিক ‘মাসিক পাতা’র সম্পাদক এমরানের আজ প্রথম মৃত্যুবার্ষিকী

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় স্বাধীন বাংলায় মফস্বলের শতবাঁধা পেরিয়ে তৎকালীন সময়ে দেশের আলোচিত ‘ মাসিক পাতা’ এর সম্পাদক ও নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ফরহাদুজ্জামান (এমরান স্যার) আজ রোববার (৩ এপ্রিল/২০২২) প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর বাড়ি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থী।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সনে ফরহাদুজ্জামান এমরানের সম্পাদনায় প্রকাশিত হয় ‘মাসিক পাতা’ নামের পত্রিকা। ওই সময়ের প্রতিটি সংখ্যায় দেশের খ্যাতিমান সাহিত্যিকদের লেখায় মফস্বলের পত্রিকাটির পৃষ্ঠা ভরে ওঠত। বিশিষ্ট লেখকদের মধ্যে কবি সুফিয়া কামাল, আব্দুল মান্নান সৈয়দ ছিলেন অন্যতম। ১৯৮২সাল থেকে পত্রিকাটি নিয়মিত ও প্রচারে ঈর্ষান্বিত পর্যায়ে পৌছে যায়। সেই সময়ে যুক্ত হন খ্যাতিমান লেখিকা তসলিম নাসরিন। এ পত্রিকাটি ১৯৯২সালে নিবন্ধিত হয়। গৌরীপুরের এ গন্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে পৌঁছে যেত ‘মাসিক পাতা’। তখনকার সময়ে ফরহাদুজ্জামান এমরানের সম্পাদনায় এ ‘মাসিক পাতা’ পত্রিকার দেশজুড়ে বিশাল পাঠক ও গ্রাহক সৃষ্টি করতে সক্ষম হয়। সাংবাদিক শিক্ষক ফরহাদুজ্জামান এমরানের একমাত্র কন্যা ফারিজা জামান অমি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১