আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৩০, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ




গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ওপর হামলা : ভাইস চেয়ারম্যানকে প্রধান আসামী ১৫জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তালে হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমতিয়াজ সুলতানা জনি’র ওপর হামলায় ঘটনায় মামলা করেছেন তার বাবা আব্দুস সাত্তার। মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল রানাকে প্রধান আসামী করা হয়েছে।

মঙ্গলবার (২৯মার্চ/২০২২) রাতে গৌরীপুর থানায় এ মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল রানা বলেন, ওইদিন মহান স্বাধীনতা দিবসে আমি ও স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে নিয়ে ইউনিয়নের নেতাকর্মীদের বিজয়’৭১ স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। এরপরে উপজেলা পরিষদ ও প্রশাসন আয়োজিত কর্মসূচীতে অংশ গ্রহণ করি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ হামলার সাথে আমাকে সম্পৃক্ত করছে।
মামলা সূত্রে জানা যায়, সন্তানের ওপর হামলার বিচার চেয়ে তার পিতা মোঃ আব্দুস সাত্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গত শনিবার (২৬ মার্চ/২০২২) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে পতাকা মিছিল বের করার প্রস্তুতিকালে হামলা চালানো হয়। হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জনিকে মারাত্বক জখম এবং তার ডান পায়ের হাটুর প্যাটেল ভেঙ্গে দেয়। জনি পৌর শহরের পশ্চিম ভালুকা এলাকার আব্দুস সাত্তারের পুত্র। জনি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আব্দুস সাত্তার জানান, উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালায়। দীর্ঘদিন যাবত পৌরছাত্রলীগের ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তার জনপ্রিয়তা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালানো ক্ষিপ্ত হয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা ও তার লোকজন এ হামলা চালিয়েছে। মামলায় অন্য আসামীরা হলেন মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৩৬), শামছ মোরশেদ খান সামী (২২), মো. হিরা (২৩), মো. ইমন (২০), মো. জাকির (২৩), শান্তি পন্ডিত (২৫) ও অজ্ঞাতনামা ৮জন। তিনি আরও বলেন, জনির হাঁটুর প্যাটেলা (বাটি) চারখ- হয়ে গেছে। একটি অংশ খোঁজেও পাওয়া যায়নি। ফলে চিরতরে পঙ্গু হওয়ার শঙ্কাও রয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১