আজ বুধবার ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ




ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নগরীর পটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনের নেতৃত্বে রেঞ্জের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের (পিপিএম সেবা) নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের নেতৃত্বে জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আশিফ হোসেন ডন এর নেতৃত্বে কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮টায় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সম্মিলিত কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াচ উদ্বোধন করেন বিভাগীয় কমিশণার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ও অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (ভারপ্রাপ্ত ডিআইজি) শাহ আবিদ হোসেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান সাথে ছিলেন। কুচকাওয়াচ উপভোগ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের লোকজন। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১