স্বাধীনতার ৫০বছর সুবর্ণজয়ন্তী উৎসবে উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের জাতীয় পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। জাতীয় সংগীত, জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বজন সমাবেশ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ আলিম মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সভাপতি আবু ফজল মুহাম্মদ হীরা, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসীন হোসেন, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, ফাতেমা আক্তার খাতুন, উপজেলা স্বজন সমাবেশের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, কবি অনামিকা সরকার, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, স্বজন শাহরিয়ার জয়, মো. সোহেল মিয়া প্রমুখ।