আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২২, ৮:১১ অপরাহ্ণ




গৌরীপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ‘পেয়াজ-রসুনের স্মৃতিসৌধ’!

‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ মেলায় এবার দর্শকদের মুগ্ধ করেছে ‘পেয়াজ-রসুনের স্মৃতিসৌধ’! ময়মনসিংহের গৌরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উপকরণে তৈরি স্মৃতিসৌধে রয়েছে সাতটি ত্রিভুজাকৃতি মিনারের শিখর ‘মুক্তি সংগ্রামের সাতটি পর্যায়’।

যা দর্শনার্থীদের স্মরণ করিয়ে দিবে বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্ন, ছাপান্ন, বাষট্টি, ছেষট্টি ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ও একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়। কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার সুমন সরকারের পরিকল্পনায় উৎসবের মর্মবাণী তারুণ্যকে উজ্জীবিত করছে। এছাড়াও কৃষি বিভাগের মেলায় প্রথমবারের মতো প্রদর্শন করা হচ্ছে বেগুনী, হলুদ ও সাদা রঙের ফুলকপি। যা চমক সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু’র জন্মদিন থেকে চলা মেলায় বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা পরিষদ চত্বরে সোমবার (২১মার্চ/২০২২) মেলা উপলক্ষে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সহযোগিতা করেন কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ বিভাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাত এ হুর, থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ নাজিমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১