আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১১, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ




বইমেলায় এসেছে তরুন প্রজন্মের লেখক বদরুজ্জামান খোকনের উপন্যাস ‘এই বসন্তে তোমায় নিমন্ত্রণ’

গত মঙ্গলবার (১ মার্চ) বইমেলায় আসে বইটি। বইটি প্রকাশ করেছে নাগরিক প্রকাশ। প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার বাউন্ডুলে প্রকাশনীর স্টলে।
হুমায়ুন ঘরানার এই মিষ্টি প্রেমের উপন্যাসটিতে ফুটে উঠেছে পাশাপাশি বয়ে যাওয়া কিছু মানুষের সময়। সবাই আলাদা তারপরও একে অপরের খুব কাছে। আছে চলমান সমাজের চিত্র। আছে হাসির খোঁড়াক। মানব মানবীর চিরন্তন নিয়মে প্রেম এসেছে। মজার ব্যাপার হল, এটি প্রেমের উপন্যাস হলেও কোথাও একবারের জন্য কেউ বলেনি ভালোবাসি শব্দটি।
এই বসন্তে তোমায় নিমন্ত্রণ উপন্যাসটি সম্পর্কে বদরুজ্জামান খোকন বলেন, বিভিন্ন গল্প উপন্যাসে যেভাবে প্রেম-ভালোবাসাকে যেভাবে সংজ্ঞায়িত করা হয় তার সাথে আমাদের বাস্তব জীবনের তেমন সামজ্জস্য থাকেনা। প্রেম একটি অবধারিত বিষয়। দুটি জীবন পাশাপাশি বয়ে চললে তা এমনিতেই চলে আসে। তার জন্য বড় কোনো কারনের প্রয়োজন হয়না। এমনকি চীৎকার করে বলতে হয়না ভালোবাসি শব্দটি। এটা সময়ের প্রয়োজনে সাড়া দেয়ার মত। আমি এই প্রাকৃতিক ব্যাপারটিতে কোন হাত দিতে চাইনি। এ কারনেই বোধহয় উপন্যাসটি পড়ে পাঠক নিজেই গল্পের চরিত্রে ঢুকে যাবে। এক সময় ভাবতে শুরু করবে এ যেন তার নিজের গল্প।
বদরুজ্জামান খোকন ময়মনসিংহ জেলার গৌরপুর উপজেলায় জন্মগ্রহণ করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয় হতে এমএস ইন প্যাথলজি ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি তাইওয়ানের বিখ্যাত ন্যাশনাল হেলথ রিসার্চ ইন্সটিটিউটে মলিকুলার মেডিসিনে পিএইচডি গবেষক হিসাবে আছেন। গবেষণার পাশাপাশি ।বিভিন্ন পত্রিকা এবং ব্লগে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, বিজ্ঞান কল্পগল্প, রহস্য গল্প, ভ্রমন কাহিনী।নিয়মিত লিখে চলেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১