আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ




লাইভে এসে প্রধানমন্ত্রীর নিকট বিচার দাবী ॥ শান্তনা দিলেন এমপি

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের বৃহত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ অত্যাধুনিক ‘প্রোটিন সোর্স’ নামক পোলট্রি ফার্মে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার রাতে (১মার্চ/২০২২) তারাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। কোম্পানীর জেনারেল ম্যানেজার মো. আলমগীর কবির হুমায়ুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের। তিনি জানান, দুষ্কৃতিকারীদের সনাক্তকরণে তদন্ত চলছে।

এদিকে আ’লীগ নেতা কৃষিবিদ ড. সামীউল আলম লিটন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে জননেত্রী শেখ হাসিনার নিকট দুষ্কৃতিকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তিনি বলেন, মাবনতার জননী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তাঁর ছায়াতলে মুজিব আদর্শের একজন সৈনিক। আজ আমি নিঃস্ব হয়ে গেছি। যারা এর সঙ্গে জড়িত আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি।


অপরদিকে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের গৌরীপুর ও তারকান্দা উপজেলার সীমান্তবর্তী বেলতলী ও শিমুলিয়া এলাকায় অবস্থিত প্রোটিন সোর্স খামারের ঘটনাস্থলে ছুটে যান ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। তিনিও দুর্ঘটনাস্থল দেখে দুঃখ প্রকাশ করেন। এ ঘটনার নিন্দা জানান। ক্ষতিগ্রস্থ ড.লিটনকে শান্তনা দেন। এছাড়াও পরিদর্শন করেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল। এছাড়াও ইসলামী ব্যাংক ময়মনসিংহ প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।


কোম্পানীর ব্যস্থাপক মো. আলমগীর কবির হুমায়ুন জানান, ইসলামী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ শাখার মাধ্যমে সাড়ে ৫ কোটি টাকা এলসি করে ভারতের গ্রেথ ইমোইটমেন্ট প্রাইভেট লিমিটেড থেকে যন্ত্রপাতি ক্রয় করেন। এছাড়াও ভারতীয় কোম্পানী থেকে উন্নত মানের অত্যাধুনিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা ও স্থাপনা বাবাদ আরো সাড়ে ৪ কোটি টাকা সহ প্রায় ১০ কোটি ব্যয়ে এই প্রোটিন সোর্স কোম্পানী গড়ে তোলেন। কোম্পানীতে ২শতাধিক শ্রমিক কর্মরত ছিলো। তিনি আরো জানান, কোম্পানী স্টোর ইনচার্জ মো. আকাইদ তাকে সোমবার (২৮ ফেব্রুয়ারি/২০২২) ভোর ৫টা ৪৫মিনিটে জানান শেডে আগুন লেগেছে। তারপরেই আমি জরুরী সার্ভিস নাম্বার (৯৯৯) নাম্বারে কল করি। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ১০ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়।
ফার্মের মালিক কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন জানান, দুষ্কৃতিকারীরা সিসি ক্যামেরার (ক্লোলজ সার্কিট ক্যামেরা) তার কেটে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। ধারণা করছি আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কেউ এই ঘটনা ঘটিয়েছে। ৬৫হাজার লেয়ার মুরগীর শেডে আগুনের লেলিহান শিখায় প্রায় দশ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১