আজ বুধবার ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৪, ২০২২, ৮:৫৯ অপরাহ্ণ




পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ গৌরীপুরে সাতটি ইটভাটায় ২৯লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি/২০২২) পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতটি ইটভাটাকে ২৯লাখ টাকা জরিমানা করেছেন। পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ জরিমানার আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরকার।

তিনি জানান, ইটভাটার লাইসেন্স না থাকায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদনবিহীন, ইটভাটা নিয়ন্ত্রণ আইন লংঘনের দায়ে এ জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত ইটভাটার মধ্যে বিসমিল্লাহ ব্রিক ফিল্ড, মেসার্স চাচা-ভাতিজা ব্রিকস ফিল্ড, মেসার্স শাপলা ব্রিকস ফিল্ড, মেসার্স জননী ব্রিকসের প্রত্যেককে ৫লাখ টাকা, মেসার্স আয়েশা ব্রিকসকে ৪লাখ টাকা, মেসার্স তারা ব্রিকসকে ৩লাখ টাকা ও মেসার্স এসএইচবি ব্রিকসকে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. শাহজালাল, ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদানকারী মো. রুহুল আমিন সহযোগিতা করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১