আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোখলেছুর রহমান || গৌরীপুর প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৩, ২০২২, ৪:২৯ অপরাহ্ণ




গৌরীপুর পল্লী প্রত্যাশার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পল্লী প্রত্যাশা (মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র সনদপ্রাপ্ত) এর উদ্যোগে সোমবার (২১ ফেব্রুয়ারি/২০২২) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে গৌরীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পল্লী প্রত্যাশার চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের এক কাঙালি ভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শেখ ফারুক আহমেদ, প্রধান অতিথি ছিলেন পল্লী প্রত্যাশার চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এদিনটি বাঙালি জাতির জীবনে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়ে গেছে তাঁদের কাছে আমরা চির ঋণী। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন) শরীফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আবু নাঈম তোফায়েল আহমেদ, সহকারী ব্যবস্থাপক স্বপন মিয়া, উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার জুমা দেব নাথ, জুনিয়র ক্রেডিট অফিসার জিয়াউর রহমান, ভজন চন্দ্র শীল, তোফায়েল আলম, জাকির হোসেন, মোস্তাকিম মিয়া, সজীব, ফরিদুল ইসলাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১