আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৩, ২০২২, ৫:৩৯ অপরাহ্ণ




‘সার্চ কমিটিতে পাওয়া নাম ওয়েবসাইটে প্রকাশ হবে’

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিটির সদস্য হিসেবে সার্চ কমিটিতে আসা সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার পর এ নামগুলো প্রকাশের কথা জানিয়েছেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার সুপ্রিম কোর্টের জাজেস কনফারেন্স রুমে বিশিষ্টজনদের সঙ্গে তৃতীয় বৈঠকের শুরুতে সার্চ কমিটির সভাপতি এ তথ্য জানান।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমরা যতগুলো নাম পেয়েছি এবং আগামীকাল বিকাল ৫টার মধ্যে যদি আরো নাম আসে, তা যাচাই-বাছাই করে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গণমাধ্যমও সেখান থেকে নাম প্রকাশ করতে পারবে।

এখনও যেসব রাজনৈতিক দল নাম দিতে পারেনি তারা আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে নাম সুপারিশ করতে পারবেন বলেও জানান তিনি।

এর আগে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে শেষ দফার বৈঠক শুরু হয়।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন— সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক), প্রজন্ম ৭১-এর আসিফ মুনির তন্ময় এবং ডা. নুজহাত চৌধুরী, সাংবাদিক ও লেখক হারুন হাবীব, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম, শিক্ষাবিদ ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মফিদুল হক, অধ্যাপক জাফর ইকবাল, কবি ও সাহিত্যিক মহাদেব সাহা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অধ্যাপক ডা. ওবায়দুল কবির চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

এর আগে শনিবার সকাল ও দুপুরে দুই দফায় অনুষ্ঠিত বৈঠকে সার্চ কমিটির পক্ষ থেকে মোট ৩৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ২৫ জন অংশ নেন। সভাশেষে বিশিষ্ট নাগরিকরা সাংবাদিকদের কাছে তাদের প্রস্তাবগুলোর কথা জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১