আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১২, ২০২২, ৭:০১ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ৬ পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৯

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ রেলস্টেশন রোড থেকে মাদক ব্যবসায়ী মোর্শেদ আলীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম নগরীর ময়নার মোড় থেকে দস্যুতা মামলার সন্দিগ্ধ আসামী রাজু ও ইসহাককে গ্রেফতার করে।
এছাড়া এসআই নিরুপম নাগ, এসআই মেহেদী হাসান, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই রুহুল আমীন, এএসআই সুজন চন্দ্র পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে সিআর মামলায় পরোয়ানাভুক্ত আরো ৬ জনকে গ্রেফতার করে। তারা হলো, বন্দমদল এলাকার মোঃ সজিব মিয়া, ভাটি ঘাগড়ার আনোয়ার হোসেন ফারুক, চরনিলক্ষিয়ার সুজন মিয়া, লিটন মিয়া, শহিদ মিয়া, ও মোশারফ হোসেন। শনিবার গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১