আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
দৈনিক বাহাদুর || গৌরীপুর প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১২, ২০২২, ৬:৫৪ অপরাহ্ণ




গৌরীপুরে ৯৮ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত

‘চির সবুজ বন্ধুত্বের বন্ধন’ শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হলো এসএসসি ৯৮ ব্যাচের পুণর্মিলনী। গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ মাঠে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত জমকালো নানা আয়োজনের মধ্যদিয়ে এ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ১৯৯৮ সালের এসএসসির  শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
গৌরীপুর ৯৮ ব্যাচের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। প্রায় দুই যুগ পর বন্ধু ও বান্ধবীরা একত্রে মিলিত হয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এদিনটি ছিল সত্যিকার অর্থেই তাঁদের প্রাণের মিলন মেলা। গৌরীপুর মহিলা কলেজের সবুজ চত্বরে শুধু বন্ধু ও বান্ধবীরাই নয়, উচ্ছ্বাস ও খুনসুটিতে মেতে উঠেছিলেন তাদের স্ত্রী-সন্তান ও স্বামীরাও। নাচে গানে মুখরিত হয়ে উঠে মিলন মেলা।
আয়োজনের মধ্যে ছিল- কেককাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ, লটারি, বন্ধুদের সম্মাননা স্মারক প্রদান, পুরস্কার বিতরণ এবং শিশুদের অংশ গ্রহণে আবৃত্তি, গান, গজল ও নৃত্যানুষ্ঠান। সবশেষে গৌরীপুর অপূর্ব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধায় আতসবাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১