আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৯, ২০২২, ৬:৫০ অপরাহ্ণ




গৌরীপুরে তৃতীয় লিঙ্গ ও দুস্থদের পাশে ড. সামীউল আলম লিটন

ময়মনসিংহের গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে গৌরীপুর প্রেসক্লাব চত্বরে শনিবার (২৯ জানুয়ারি/২০২২) তৃতীয় লিঙ্গ ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন।
তিনি বলেন, মানবতার জননী হলেন শেখ হাসিনা। তাঁর আদর্শে গড়া সৈনিকরাও মানবিক। তৃতীয় লিঙ্গ ও শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ এটা তার একটা উদাহরণ মাত্র। এ উপজেলায় পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার ৫হাজার মানুষে নিজস্ব অর্থায়নে কম্বল পৌঁছে দিয়েছি। এ কর্মসূচী অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে দুস্থদের ঘরেঘরে শীতবস্ত্র উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ঘরহীনাদের ঘর দিচ্ছেন। এদেশে একজন মানুষও না খেয়ে থাকেনি এই করোনাকালীন দুর্যোগে। বিশে^র সফল প্রধানমন্ত্রী হলেন ‘শেখ হাসিনা’।
প্রিয়া হিজড়া বলেন, আমরা হিজড়া বলে অনেকেই আমাদের অন্যদৃষ্টিতে দেখে। তবে লিটন ভাই আমাদের খোঁজ নিয়ে কম্বল উপহার দিয়েছেন। আমরা অনেক খুশি হয়েছি।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ ও স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, পৌরসভার সাবেক কাউন্সিলর শিউলী চৌধুরী, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি রইছ উদ্দিন, ডা. মোঃ আমান উল্লাহ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পৌর শাখার সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১