আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২২, ৩:৫৪ অপরাহ্ণ




কাল থেকে উপজেলায় যাচ্ছে ওএমএসের চাল-আটা

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম এবার উপজেলা পর্যায়ে শুরু হচ্ছে।

এক হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে চাল-আটাসহ খাদ্যদ্রব্য বিক্রির কার্যক্রম শুরু করা হবে। এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনের জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওএমএসএর চাল ৩০ টাকা এবং আটা ১৮ কেজি দরে বিক্রি করা হবে।  এ তথ্য জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এখন সাতশর বেশি ডিলারের মাধ্যমে জেলাপর্যায়ে ওএমএস কার্যক্রম চলছে। বৃহস্পতিবার থেকে তা উপজেলা পর্যায়ে বিস্তৃত হচ্ছে।

ইউনিয়ন পর্যায়েও ওএমএস দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচি রয়েছে। তাই উপজেলা পর্যায়ে দেওয়া হবে। যদি একটি উপজেলায় তিনটি পৌরসভা থাকে। ওএমএস ওই তিনটি পৌরসভায় দেওয়া হবে।

ওএমএস কার্যক্রম তদারকি জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১