আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২২, ৪:৫৯ অপরাহ্ণ




‘ডিসিরাও উন্নয়ন প্রকল্প তদারকি করবেন’

জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলো জেলা প্রশাসকরা (ডিসি) আইন অনুযায়ী তদারকি করবেন। জেলা প্রশাসকরা উন্নয়ন প্রকল্প তদারকি কমিটি গঠনের যে প্রস্তাব দিয়েছিলেন এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ কমিটি গঠন ছাড়াই উন্নয়ন প্রকল্প তদারকি করতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।

অধিবেশন শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, আমিও ডিসি ছিলাম। এলাকার ভেতরে কাজ দেখার অধিকার ডিসিদের আছে। যথেষ্ট দায়িত্ব ক্ষমতা তাদের হাতে আছে। এটাকে প্রয়োগ করা প্রয়োজন। সেজন্য ব্রিটিশ ধারণার যে ইন্পপেক্শন, সেটার প্রয়োজন নেই। তারা দেখতে যাবেন, ওভারসি করবেন, সেটা আরো বেশি করে করার জন্য ডিসি সাহেবদের অনুরোধ করেছি। আমরা আপনাদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ করি চিঠি দিই। সেগুলো অনুযায়ী আপনারা কাজ করবেন। আর কিছু প্রয়োজন হলে আমরা তো আছি। বিদ্যমান আইনেই জেলা প্রশাসকদের উন্নয়ন প্রকল্প দেখভালের দায়িত্ব দেওয়া আছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

দিনের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থবিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, অথনৈতিক সম্পর্ক বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়।  করোনা পরিস্থিতির কারণে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে তারা বৈঠকে অংশ নেন।

মন্ত্রী আরো বলেন, বৈঠকে জেলা প্রশাসকরা প্রকল্প বাস্তবায়নে যেন জেলা পর্যায়ে কমিটি করা হয়, সেটা চেয়েছিলেন। তবে আমরা বলেছি, এ কমিটি করার প্রয়োজন নেই। জেলা প্রশাসকরা তাদের এলাকায় যেসব প্রকল্প আছে, সেগুলো দেখতে পারেন। যেসব প্রকল্পে তাদের সম্পৃক্ততা প্রয়োজন তা যেন থাকে। বড় প্রকল্পগুলো একাধিক জেলাব্যাপীও হয়। তাই অনেক ক্ষেত্রে জেলা প্রশাসকদের নিয়ে কমিটি করে দেওয়া কঠিন।

বৈঠকে সরকারি প্রকল্পগুলোর জন্য ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলেও পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১