আজ বুধবার ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২২, ৮:২২ অপরাহ্ণ




‘মাকে চিরকুট’ লিখে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা : গাছের ডালে ঝুলেছিলো ১০ম শ্রেণির ছাত্রের লাশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নে মঙ্গলবার (১১জানুয়ারি/২২) মায়ের সঙ্গে অভিমান করে তুষার মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে পাছার উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। পাছার গ্রামের আব্দুল মান্নান (এন্ট্রাস মিয়া) এর পুত্র।

গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. সামছুল ইসলাম জানান, ধোপাজাঙ্গালিয়া গ্রামের মাস্টার বাড়ির সামনে আম গাছের ডালে দরির সঙ্গে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করেছে। মৃত্যুর পর তার পকেট থেকে মাকে উদ্দেশ্য করে লিখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে তার মাকে উদ্দেশ্য করে লিখেছে ‘মা, আমি তোমার আদরের অতি কষ্ট করে বড় করানো খারাপ ছেলে। মামার ছেলে অনেক টাকা পয়সা রোজগার করে দেওয়ায় তুমি আমাকে বলতা দেখ তোর ছোট তবু তার মা-বাবাকে খামাই করে খাওয়ায় আর তুই ঘরে বসেবসে সবকিছু খাস আর খাস। অথচ দেখ আম্মা আজ আমি খবর কিছুই নিতে পারলাম না। মা-বাবা আমার বেশি বেশি খাওয়ার জন্য শুধ সংসারে অশান্তি লেগেই থাকতো, মা আল্লাই এই একটা পেট দিসে, না সাগর দিসে, খালি খাই আর খাই করে। আম্মা আমি বুঝতে পারছিলাম না যে আমার জীবন এত বাড়ি হবে। তুমি আল্লার কাচে বলছিলা না যে কত মানুষ গাছে গাছে উঠে কত জায়গায় যায়, আল্লাই কী এরে দেখেনা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১