আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২২, ৮:৪২ অপরাহ্ণ




হালখাতা : এম এ ওয়াহেদ (ওয়াজেদ)

আজিকার সূর্যাস্তটা আমায় জানিয়ে গেলো
আলো আঁধারী খেলায় আর পারিনা তোমার সাথে,
তোমার অবহেলায় কেবল বুড়িয়ে যাই
তুমি খেলো যৌবন তরঙ্গে অভিসারের রাতে।
আমার কবিতাগুলো বার বার মরে যায়
তোমার নিত্য অনাদরে,
হিসাব রাখিনি কতদিন তুমি
রেখেছো আমায় অনাহারে!
তোমায় নিয়ে মঙ্গলগ্রহে
অভিবাসন ব্যয়ের অংক কষি,
হিসাবের সরকার ঘোষনা দিলো-
সঞ্চয়ের চেয়ে দেনাটাই বড্ড বেশী।
আশা নিরাশার দোলাচলে
খেলাঘর বানাই তপ্ত বালুকার চরে,
কল্পিত বাসর সজ্জা সাজাই
কোন এক জনশুন্য তেপান্তরে।
অনর্গল আতশবাজি,পটকা ফাটানোর শব্দ,
বাজছে সানাই চারদিকে,
আর রোদ ঝলমল ঝুল বারান্দায়
তুমি দোল খাও মনের সুখে ।
এই কি সেই তুমি? যাকে খূঁজেছিলাম
আকাশের তারায় তারায়,
বিজলির ঝলকে, পলকে ছলকে
আমাকে হাসায় কাঁদায়!
আমাকে পৌঁছাবে না তোমার শ্রী নিবাস,
অথবা নতুন কোন বন্দরে প্রত্যাশার!
কতক দীর্ঘশ্বাস আর কতক হা হুতাশ
এভাবেই তো বছরটা হয়ে গেল পার !!
তবুও পাওয়া না পাওয়া আর
আশা নিরাশার দোলাচলে,
আগামী বছরটা আবার করবো শুরু
নতুন হালখাতার খাতা খুলে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১