আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১১, ২০২০, ৫:০৬ অপরাহ্ণ




সাগর-রুনি হত্যাকান্ডের ৮ বছরেও তদন্তে নেই দৃশ্যমান অগ্রগতি!

অনলাইন ডেস্ক :

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় আততায়ির হাতে খুন হন।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেও ৮ বছরেও ৪৮ ঘন্টার হিসেব মেলেনি।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রহস্য উদঘাটন করতে না পারায় চারদিনের মাথায় মামলার তদন্তভার থানা পুলিশ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চে হস্তান্তর করা হয়। দুই মাস ধরে তদন্ত করে ডিবি পুলিশ। কিন্তু রহস্য উদঘাটনে ব্যর্থ হয়।

পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার দেয়া হয় র‌্যাবকে। হত্যাকান্ডের পর থেকে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ধার্য করা ৭১টি তারিখ পার হলেও আলোর মুখ দেখেনি প্রতিবেদন।

দেয়া হয়েছে নতুন তারিখ। তবে, তাতেও প্রতিবেদন আলোর মুখ দেখবে কি-না তা নিয়ে সন্দিহান সাংবাদিক মহল। তদন্তে দৃশ্যমান কোন অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সমাবেশে তারা ক্ষোভ ও হতাশা জানান। বলেন, দ্রুততম সময়ে এ হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা না হলে, আইনের শাসনের প্রতি মানুষের আস্থা হারাবে। এসময়, মোবাইল ফোনে সাগরের মা-ও যোগ দেন। তিনি তার ছেলে ও পুত্রবধুকে হত্যার দ্রুত বিচার দাবি করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০