আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৯, ২০২১, ৭:১০ অপরাহ্ণ




গৌরীপুরে ১০ চেয়ারম্যান প্রার্থী ১৩ কেন্দ্রে পেলেন জিরো (শূন্য) ভোট!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রোববার (২৬ ডিসেম্বর/২১) অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪টি কেন্দ্রে ১০জন চেয়ারম্যান প্রার্থী জিরো ভোট পান। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার।

জিরো ভোট পেয়েছেন টিকুরী এবতেদায়ী মাদরাসা কেন্দ্রে ১নং মইলাকান্দা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহীনুর ইসলাম ঘোড়া প্রতীক, ৩নং অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল ফকিরের ঘোড়া প্রতীক, মাওহা ইউনিয়নের অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম চল্লিশা কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ও ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী মো. আব্দুল মান্নান কিল্লাতজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

এদিকে ৫নং সহনাটী ইউনিয়নের জিরো ভোট পেয়েছেন গিধাউষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ, ৯নং ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রহমত উল্লাহ ও অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সাবিকুর রহমান, ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক খানপাড়া, অনন্তগঞ্জ, ভাটিপাড়া, ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জিরো ভোট পান। তবে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক নির্বাচনের পূর্বমূর্হুতে আ’লীগের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাড়ান।
১০টি ইউনিয়নে মোট ভোটার ২লাখ ৩২হাজার ১৭২জন। তার মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৮হাজার ৩৯০জন ও মহিলা ভোটার ১লাখ ১৩হাজার ৭৮২জন। মোট ৯৯টি কেন্দ্রের ৬১৫টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০জন, সংরক্ষিত ৩০টি আসনে ১২৭জন নারী প্রার্থী ও সাধারণ ৯০টি ওয়ার্ডে ৩৯৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। দু’টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় সিধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল অসমাপ্ত রয়েগেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১