ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউপি’র ৭টিতেই নৌকার প্রাথী চেয়ারম্যান পদে জয়ী হয়েছে। জানা গেছে.গত রবিবার (২৬ডিসেম্বর) উপজেলার ১০ ইউপি’র নির্বাচন সম্পন্ন হয়।
৪র্থ ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মনোনীত ৭ ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন. তারাকান্দা ইউনিয়নে -মোঃ খাদেমুল আলম শিশির.বানিহালা ইউনিয়নে-আলহাজ্ব মোঃ আলতাব হোসেন খন্দকার. গালাগাঁও ইউনিয়নে-মোঃ আব্দুর রহমান তালুকদার. বালিখা ইউনিয়নে-মোঃ শামছুল আলম. ঢাকুয়া ইউনিয়নে- মোঃ ইকরামুল হক তালুকদার. রামপুর ইউনিয়নে-মোঃ আজিজুর রহমান বুলে. ও কামারিয়া ইউনিয়নে-এ.কে.এম আজাহারুল ইসলাম সরকার আজাহার.।
এ ছাড়া তিন ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। তারা হলেন.কাকনী ইউনিয়নে- মেঃ আব্দুল খালেক তালুকদার (ঘোড়া).কামারগাঁও ইউনিয়নে – মোঃ নাইমুর রহমান উজ্জল (চশমা) ও বিসকা ইউনিয়নে-শাকির আহম্মেদ বাবুল (ঘোড়া)।