আজ বুধবার ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৪, ২০২১, ৭:৫১ অপরাহ্ণ




অচিন্তপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুমনের চশমা প্রতীকের প্রচারণায় লাঞ্ছিত করার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে অচিন্তপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ ওবায়দুল্লাহ সুমনের চশমা প্রতীকের প্রচারণায় গিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার লাঞ্ছিত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ ইউনিয়নের ছিলিমপুর গ্রামে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী জায়েদুর রহমানের মটর সাইকেল প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটায়।

বৃহস্পতিবার রাতে প্রার্থী শাহ মোঃ ওবায়দুল্লাহ সুমন নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরে বলেন, বৃহস্পতিবার বিকেলে অচিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার আমার চশমা প্রতীকের ভোট চাইতে ইউনিয়নের ছিলিমপুর গ্রামে গেলে জায়েদুর রহমানের সমর্থকরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে চারদিক থেকে ঘিরে হামলা তাকে লাঞ্ছিত করে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এই ঘটনা ঘটিয়েছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার বলেন, সুমনের চশমা প্রতীকের প্রচারণার সময় চেয়ারম্যান প্রার্থী জায়েদুর রহমানের দুই ভাইসহ তাদের সহযোগীরা আমাকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্বাচনী প্রচারণা করতে নিষেধ করে। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।

এ ঘটনায় জায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার গ্রামে গিয়ে সুমনের পক্ষে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে আমার সমর্থকরা তাকে এসব কাজ করতে নিষেধ করে, চলে যেতে বলে। হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ সাংবাদিকদের বলেন শাহ মোঃ ওবায়দুল্লাহ সুমনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১