আজ বুধবার ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৪, ২০২১, ৭:৩৭ অপরাহ্ণ




সুষ্ঠ নির্বাচনের দাবিতে মইলাকান্দা ইউপি চেয়ারম্যানপ্রার্থী রিয়াদুজ্জামান রিয়াদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াদুজ্জামান রিয়াদ শুক্রবার (২৪ ডিসেম্বর/২১) কাউরাট বাজারে তার নির্বাচনী প্রচারকেন্দ্রে এক সংবাদ সম্মেলন করেন।

নির্বাচনকে ঘিরে হামলা-মামলা, হয়রানিমূরক তল্লাশী, নির্বাচনী প্রচারণার মাইক ছিনতাই, অফিস ভাংচুরের প্রতিবাদে ও ২৬ডিসেম্বর সুষ্ঠ নির্বাচনের দাবিতে তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাকে পরাজিত করতে নৌকাকে বিজয়ী করার জন্য মাঠে বলে বেড়াচ্ছেন গোপন ব্যালটে নয়, নৌকা প্রতীকের ভোট দিতে হবে প্রকাশ্যে। এজেন্ট যিনি হবেন তার বাড়িতে দলবল নিয়ে গিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি আগামী ২৬ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, পুলিশ নানা অজুহাতে আমার কর্মী-সমর্থকদের বাড়িঘরে এবং আমার নিজস্ব এলাকায় তল্লাশীর নামে হয়রানি করছে। এধরনের ঘটনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে রিয়াদুজ্জামান রিয়াদ বিগত ১৬ ডিসেম্বর থেকে ২৩ডিসেম্বর পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থীর কর্ম-সমর্থকদের অর্তকিত হামলা, মাইক ছিনতাই, প্রচারকার্যে ব্যবহৃত অটোরিকশা ভাংচুরসহ নানা ঘটনা তুলে ধরেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১