আজ শনিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১১, ২০২০, ৩:৩৬ অপরাহ্ণ




বসানো হয়েছে পদ্মা সেতুর ২৪তম স্প্যান

বাহাদুর ডেস্ক :

বসানো হয়েছে পদ্মা সেতুর ২৪তম স্প্যান (সুপার স্ট্রাকচার)। মঙ্গলবার সকাল ‘৫-এফ’ নম্বর স্প্যানটি সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির উপর বসানো হয় ঠিক দুপুর ১টা ২০ মিনিটে। ২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪ তম স্প্যানটিও বসানো হল। এতে পদ্মা সেতু ৩৬০০ মিটার দৃশ্যমান হয়েছে।

এর আগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের অস্থায়ীভাবে সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো স্প্যানটি এখানে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল ৯টায় ১২ ও ১৩ নম্বর পিলার থেকে স্প্যান নিয়ে রওয়ানা হয় ভাসমান ক্রেন। সকাল পৌনে ১১টার দিকে নির্ধারিত পিলারের সামনে এসে পৌঁছায়।

সেতু বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করে বলেন, পদ্মা সেতু আরেক ধাপ এগিয়ে গেল। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর এখন স্প্যান বসানো বাকি থাকলো ১৭টি স্প্যান।

তিনি আরো জানান, ৪২টি পিয়ারের (খুঁটি) মধ্যে ৩৭টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি আছে ৫টি পিলারের কাজও চলছে পুরোদমে। শীঘ্রই পিয়ার-২৬ এর সাতটি পাইলে রিবার ইন্সটল ও কংক্রিটিং করা হবে। পিয়ার-৮, ১০ এবং ১১ এর কাজ শেষ পর্যায়ে। আগামী এপ্রিলের মধ্যে সব খুঁটির কাজই সম্পন্ন হয়ে যাবে। ৪১টির মধ্যে বাকী ১৭টি স্প্যান আগামী জুলাইয়ের মধ্যে বসানোর কথা রয়েছে। চীন থেকে এপর্যন্ত ৩৭টি স্প্যান মাওয়ায় এসে পৌঁছেছে। বাকী ৪টি স্প্যান শিগগিরই চলে আসছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১