আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২১, ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ




রামগোপালপুর ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় তিন চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর পৃষ্ঠপোষককে বহিষ্কার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় তিন চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের পৃষ্ঠপোষকতার জন্য আরও তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দেওয়া পত্রাদেশে উল্লেখ করা হয়, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের বহিস্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

এতে বহিষ্কৃতরা হলেন— রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহ সৈয়দ আশরাফুল আলম ও বিদ্রোহী প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান নয়ন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাহাব উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১