আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৮, ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ণ




গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, নৌকা প্রতীকের পোস্টার পুড়িয়ে ফেলার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জায়েদুর রহমানের মোটর সাইকেল প্রতীকের প্রচার-প্রচারণায় বাধা, মাইকম্যানকে হুমকি ও মাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকালে। অপরদিকে এ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জাহানারা আক্তারের পোস্টার পুড়িয়ে ফেলা ও প্রচারকেন্দ্র ভাংচুরের পাল্টা অভিযোগ করেছেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর/২০২১) এ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজিমুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থীর কোনো অভিযোগ পাওয়া যায়নি। নৌকা প্রতীকের প্রার্থী অভিযোগ দিয়েছেন। নির্বাচনী আইন মোতাবেক প্রমাণাদি জমা দিতে তাকে বলা হয়েছে।
ডেকুরা গ্রামের আব্দুর রহিম মন্ডলের পুত্র মো. জুয়েল মিয়া (স্বতন্ত্র প্রার্থীর মাইকম্যান) জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে খান্দার এলাকায় মাইক নিয়ে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মো. জায়েদুর রহমানের প্রচারণা করতে যাওয়ার পর ৩/৪জন লোক এসে আমাকে হুমকি দেয়। মাইকের তার-জয়েন্ট খুলে ফেলে ও অটোরিকশায় ধাক্কা দেয়। এরপর অচিন্তপুর বাজারে বিকেল সাড়ে ৪টার দিকে আসার পর সেখানে মাইক খুলে ফেলে, প্রচার করতে বাধা দেয়। তারা বলেছে, এটা নৌকার এলাকা এখানে অন্যকোনো প্রার্থীর প্রচারণা করা যাবে না।
অপরদিকে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাতে গাগলা মোড়ে নৌকা প্রতীকের কিছু পোস্টার কে বা কারা পুড়ে ফেলেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্বতন্ত্র প্রার্থী জায়েদুর রহমানের প্রচার-প্রচারণায় বাধা দেয়ার বিষয়টি তারা জানেন না। উল্লেখ্য যে, এ ইউনিয়নের নির্বাচন ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১