আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১২, ২০২১, ৯:৫৪ অপরাহ্ণ




শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত- কে এম খালিদ বাবু

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযোদ্ধাদের চরম আত্নত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সন্মান দিয়ে আসছেন। তাদেরকে ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখি সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
ময়মনসিংহ নগরীর ছোটবাজার মুক্তিযোদ্ধা স্মরনীর মুক্তমঞ্চে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন আয়োজিত ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবসের ২য় দিনের আলোচনা সভায় শনিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, বিএনপি আজ মানবিকতার কথা বলে তাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবী জানাচ্ছেন। কিন্তু তারা কি ভুলে গেছেন ২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সেদিনের গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী বেচে গেলেও আইভি রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মীর নির্মম মৃত্যু হয়েছিল। সেদিন আপনাদের মানবিকতা কোথায় ছিল?
বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদেও সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফকরুল ইমাম এমপি।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান খান, ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার, আওয়ামীলীগ নেতা এডভোকেট বদর উদ্দিন আহমেদ, মহানগর জাতীয় পার্টি সভাপতি জাহাঙ্গীর আহমেদ, জাতীয় পর্টির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধের গবেষক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হক, জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা সুলতানা আনু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাধারণ সম্পাদক ইঞ্জি. রিমন মোঃ জামায়েল সামী, যুব সংহতি সভাপতি আফজাল হোসেন খান, ভালুকা উপজেলা সন্তান কমান্ডের সভাপতি সাদেক তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কৃষিবিদ মোঃ বজলুল ইসলাম।
উপস্থাপনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান পেশাজীবী ইউনিট কমান্ড সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সোহেল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড প্রচার ও প্রকাশনা সম্পাদক রকিবুল ইসলাম রকি।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিরবেশন করে নিথুয়া একাডেমি-নৃত্য, শীলন-আবৃত্তি, বাঙ্গালি সাংস্কৃতিক সংগঠন-সংগীত, নৃত্যের রংধনু-নৃত্য স্বপ্নজোয়া-নৃত্য, ত্রিসপ্তক সাংস্কৃতিক একাডেমি সাংস্কৃতিক, জে, আর ডিভিশন-নৃত্য কিশোর থিয়েটার-নাটক, ঝিলিক মাল্টিমিডিয়া-নাটক।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১