আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১১, ২০২১, ১১:০৪ অপরাহ্ণ




গৌরীপুরে ১১ কোটি টাকা ব্যয়ে নতুন সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে গৌরীপুর হেড কোয়ার্টার থেকে পালুহাটি ভায়া মাওহা বাজারের ৩টি প্রকল্পের অধিনে ৫ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর শনিবার (১১ ডিসেম্বর/২১) উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা প্রকৌশল বিভাগের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. আতিয়ার রহমান জানান, আইআরআইডিপি-৩ এর অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ৩টি প্রকল্পের মাধ্যমে সড়কটি নির্মাণে প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন পাশ^বর্তী দেশগুলোর চেয়ে শতগুন অগ্রগতি হয়েছে। এই বিজয়ের মাসে তাকিয়ে দেখেন, ওই পাকিস্তান কোথায়, আজ আমাদের দেশের উন্নয়ন ও বিশে^ অবস্থান কোথায়?

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক গোলাম সামদানী খান সুমন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি তানজির আহমেদ রাজিব, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন আহমেদ, মো. শহিদুল ইসলাম সোহেল, সাবেক চেয়ারম্যান আহম্মদ উল্লাহ আব্দুল হাই, নৌকা প্রতীকের প্রার্থী জাহানারা বেগম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. বদরুল ইসলাম রুয়েল, আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. হায়দার আলী, মো. জুলফিকার আলী তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সভাপতি মো. আমিরুল ইসলাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১