আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১০, ২০২০, ১:৪৩ অপরাহ্ণ




আজহারী গ্রেফতার না হওয়ায় মেননের ক্ষোভ

বাহাদুর ডেস্ক :

বর্তমান সময়ের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

শনিবার রাজবাড়ীতে ওয়ার্কার্স পার্টির ২১ দফা কর্মসূচি বাস্তবায়ন দাবিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।মেনন বলেন, দেশে ধর্ম নিয়ে খেলা শুরু হয়েছে। যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষ নিয়ে লাগাতার সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়া মিজানুর রহমান আজহারীকে গ্রেফতার না করে শরীয়ত বয়াতীর মতো নিরীহ বাউলকে গ্রেফতার করা হয়েছে। আরেক নারী বাউলের নামে মামলা দেয়া হয়েছে।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, দেশের মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। সদ্য অনুষ্ঠিত ঢাকার দুই সিটির নির্বাচনে এই চিত্র

দেখা গেছে। ২০/২৫ শতাংশের বেশি ভোট পড়েনি। অথচ বলা হচ্ছে, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে।

পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে এবং সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশে ক্রমবর্ধমান বৈষম্য ও অর্থনৈতিক লুটপাট বন্ধ করা, ধানসহ কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন দাবি জানানো হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১