আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৭, ২০২১, ৭:০৫ অপরাহ্ণ




গৌরীপুরে মেম্বার প্রার্থী সমর্থক ট্রেনে কাটাপড়ে নিহত ॥ আহত-৫

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৭ ডিসেম্বর/২০২১) ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়। সিধলা ইউনিয়নের মেম্বার প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়ে অটোরিকশা যোগে মিছিল নিয়ে বাড়ি ফেরার পথে থেকে পথে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ফুটবল প্রার্থীর সমর্থক রবিকুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তাকে শ্যামগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ওবায়দুল্লাহ মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনায় আরো ৪জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত রবিকুল ইসলাম (৪০) গৌরীপুর উপজেলার পূর্বপুনরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে মুখলেছুর রহমান (১৮), হাসিম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৫), হযরত আলীর ছেলে কিরন মিয়া (৩০), চাঁন মিয়ার ছেলে স্বপন মিয়া (৩২) ও কছম উদ্দিনের ছেলে সজিব (১৮)। তারা সবাই সিধলা ইউনিয়নের পূর্বপুনরিয়া গ্রামের বাসিন্দা। সিধলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জামাল উদ্দিনের সমর্থক। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এই প্রার্থী ফুটবল প্রতীক বরাদ্দ পান। প্রতীক পেয়ে অটোরিকশা যোগে সমর্থক নিয়ে যাওয়ার সময় গাড়ি মাত্রাতিরিক্ত বিকট শব্দে ভেঁপু বাঁশি বাজান। এ বাঁশির আওয়াজের কারণে ট্রেনের হুইসেলও শুনতে পায়নি কেউ।
শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার হায়দার আলী জানান, মঙ্গলবার দুপুর ১২ টার সময় গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলক্রসিং এলাকায় জারিয়া থেকে ঢাকাগ্রামী বলাকা কমিউটার এক্সপ্রেক্স ট্রেনের সাথে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষক হারুন অর রশিদ জানান, বুধবার চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক নিয়ে সিধলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী জামাল উদ্দিনের সমর্থকরা গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলক্রসিং এলাকায় পার হওয়ার সময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার এক্সপ্রেক্স ট্রেনটি রেললাইনে থাকা অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর ৫ জন আহত হন। যাত্রীবাহী অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১