আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৬, ২০২১, ৭:০৯ অপরাহ্ণ




জামালপুরের মাদারগঞ্জ থানার ওসি মাহবুব আবারো পুরস্কৃত

জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক উত্তম ও ভাল কাজ করে পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধি করায় আবারো পুরস্কৃত হয়েছেন। মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমন, মামলার রহস্য উদঘাটন, দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ উত্তম ও ভালো কাজ করে আইন শৃংখলা বাহিনীর সুনাম বৃদ্ধি করায় জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ রবিবার নভেম্বও মাসের জন্য তাকে পুরস্কার প্রদান করেন।

ওসি মাহবুবুল হক জানান, গত বছরের ১৭ নভেম্বর মাদারগঞ্জ থানায় যোগদান করেছেন। যোগদান পরই তিনি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ, মাদকমুক্ত মাদারগঞ্জ গড়ে তুলতে কঠোর হুশিয়ারী দেন। একাধিক মসজিদ, হাট- বাজার, সভা সমাবেশে স্থানীয়দের সহযোগীতা কামনা করে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক না ছাড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সহযোগীতা করুন। তথ্যদাতাদের নাম গোপন রাখা হবে। মাদারগঞ্জে মাদক ও মাদক ব্যবসায়ী থাকলে আমি থাকব না। প্রয়োজনে আমাকে বদলী করে দিন, এর পরও মাাদক থাকতে পারবে না। এছাড়াও তিনি চুরি ও বিভিন্ন অপরাধ দমন, মামলার রহস্য উদঘাটন, দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে উঠুন বৈঠকসহ বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে আসছেন। ফলে মাদারগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক ভাল রয়েছে। বৃদ্ধি পেয়েছে আইন শৃংখলা বাহিনীর সুনাম।

মাদারগঞ্জ থানা পুলিশ জানায়, জেলার ৭ টি থানার মধ্যে মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছেন। সাম্প্রতিক সময়ে তিনি নিজেই অভিযান পরিচালনা করে একাধিক চিহিৃত চোর ও মাদককারবারীসহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করেন। এই সময়ে চোরাই মালামাল উদ্ধার, করোনাকালে লকডাউন বাস্তবায়নের পাশপাশি মানবিক কাজ করে জনমানুষের নজর কাড়তে সক্ষম হন। এছাড়া ওয়ারেন্ট তামিল, পলাতক, ফেরারী ও নিয়মিত মামলার আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ পুরস্কৃত করেন। উত্তম ও ভাল কাজের প্রতি পুলিশকে অধীক মনোযোগ আকৃষ্ট করতে পুলিশ সুপার তাকে এই নগদ পুরস্কার প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওসি মাহবুবুল হক বলেন, মাদারগঞ্জ হলো মাননীয় মীর্জা আজম এমপি মহোদয়ের এলাকা। এছাড়া সৎ, আদর্শবান ও দায়িত্বশীল পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। মাদারগঞ্জে মাদক থাকলে আমি থাকবো না। মীর্জা আজম এমপি ও পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, মাদারগঞ্জকে মাদকমুক্ত করতে বিভিন্ন মসজিদ ও সভা সমাবেশে মাদকের সুফল ও কুফল নিয়ে আলোচনাসহ মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনতে সকলের সহযোগীতা কামনা করে আসছি। সকলের সহযোগীতা অব্যাহত থাকলে মাদারগঞ্জকে অবশ্যই মাদকমুক্ত এলাকা গড়ব।

এদিকে পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ জামালপুরে যোগদানের পর থেকে জেলার সকল থানার অফিসারের মধ্যে উত্তম ও ভাল কাজের জন্য প্রতিযোগিতা মুলক পুরস্কারের ঘোষনা করেন। এতে জেলার অন্যান্য থানায় পুলিশদের মাঝে কর্মচাঞ্চল্য দেখা দেয়। পুলিশের কাজের দক্ষতায় সার্বিক কাজের বিশ্লেষন করে মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হককে পুরস্কৃত করা হয়। স্থানীয়বাসি ওসি মাহবুবুল হককে একজন সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসাবে আখ্যায়িত করছেন।

 

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১