আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৫, ২০২১, ৮:০১ অপরাহ্ণ




আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে গৌরীপুরে সেরা স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে রোববার (৫ ডিসেম্বর/২০২১) সেরা স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠাতা স্বজনদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

তিনি বলেন, স্বজন সমাবেশ আজকে পত্রিকার পাঠক সংগঠনের সীমারেখা অতিক্রমে করে গৌরীপুরে গণমানুষের প্রিয় সংগঠনের পরিণত হয়েছে। করোনাকালীন দুর্যোগ, রক্তদান, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের সারথী এখন স্বজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি মো. মোশারফ হোসেন সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শামছুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রৌশন সারোয়ার সজির, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুহান, পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম লিটন, সহনাটী ইউনিয়ন পরিষদের মেম্বার মো. শফিকুল ইসলাম, সদস্য সচিব মো. রেজাউল করিম, এমপি’র পিএ তাহমীদ মির্জা, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, স্বজন আশিকুর রহমান রাজিব, শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ।

সেরা স্বেচ্ছাসেবকরা হলেন মো. শফিকুল ইসলাম মিন্টু, গোবিন্দ বণিক, মো. রইছ উদ্দিন, আব্দুল কাদির, মোস্তাফিজুর রহমান, মোখলেছুর রহমান, শামীমা খানম মীনা, অনামিকা সরকার, গোপা দাস, আশিকুর রহমান রাজিব, তাসাদদুলব, তাসাদুদুল করিম, আমিরুল মোমেনীন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১