আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২, ২০২১, ৮:২০ অপরাহ্ণ




সারাদেশে নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

নিরাপদ সড়ক ও সারাদেশের সকল গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে ময়মনসিংহের গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর/২০২১) পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করে উপজেলা ছাত্র ইউনিয়ন, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন ও সারাদেশের গণ-পরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস চালুর প্রজ্ঞাপন জারির দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির। বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক সমিতির সভাপতি ম. নূরুল ইসলাম, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, উপজেলা সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয় ও সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১