আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোঃ মাহবুবুল আলম || কবি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৯, ২০২১, ২:০৯ অপরাহ্ণ




মোঃ মাহবুবুল আলম : কেমনে যাবো

শিমুল বকুল পলাশের ডালে, জোছনার পাতার,
প্রস্ফুটিত ফুলকলিরা মেতেছে হেসে।
জননী গো আমায় বলোনা যেতে,
দূর-দূরান্তের, ঐ সুদূর প্রবাসের দেশে।
ফুলে ফলে ভরা, রংধনুর রংয়ে সাজানো,
সাত সাগর তেরো নদীর, এমন দেশটি ছেড়ে।
কি করে যাবো, বলো গো মা,
মমত্ব হীন,ওই যন্ত্রণার কারাগারে।
শিখর হিমাদ্রির ঝর্ণাধারা, ডাকছে করুন সুরে,
নির্জন লগনে এসো গো প্রিয়ে, ভরাবো হৃদয় নেচে।
শতো প্রেমের উর্মি ধারায়, হৃদয় আছে যে ভরে,
কেমনে যাবো বৈদেশেতে, পৈতৃক বিটা বেছে।
যে মৃত্তিকার চির মমতায়, আমায় করেছে গ্রাস,
সে মৃত্তিকায় শুয়ে আছে, আমার জন্মদাতার লাশ।
মৃত্যুক্ষুধায় দেখবো মাগো,তোমারি সিক্ত বদন,
কেমনে যাবো,ওই অনর্থে বনবাসে।
কালানুক্রমিক অতীত কাহিনীতে, ব্যঞ্জিত কতো কারাবাস,
আরো শত শত স্বর্ণালী প্রবাসীর বিলাস।
পিতৃস্বত্ব পালনে যেমন রামচন্দ্র গিয়েছিলেন চৌদ্দ বছরের বনবাসে,
আজকের রামচন্দ্ররা যায়,কোন সে কারাবাসে।
জীবে সুপ্রতিষ্ঠিত হতে,পেশা পেশা আর পেশা চাই,
পেশা ছাড়া যেন, অভিধানে অন্য কিছুর ঠাঁই নাই।
দেখোনা নীল আকাশ, প্রচন্ড বৈশাখী ঝড়,
নিজ প্রয়োজনে যেন, হতে হবে বড় স্বার্থপর।
পিতৃস্বত্ত্ব পালনে পঞ্চবটী বন,আজকের নয়ারুপ ওয়াশিংটন,
ধর্ম কর্ম অর্থ মুভস্ জয়টীকা,মা বাবাকে ছেড়ে সোজা আমেরিকা।
প্রতিনিয়ত মাটি চাপা পড়ে যায়, বুকের হাজারো লালিত স্বপ্ন,
এইতো হলো এযুগের, রামচন্দ্রদের বাস্তবতা রূপরেখা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১