ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৭৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও ৩০টি সংরক্ষিত ওয়ার্ডে ১২৮জন নারী প্রার্থী, ৯০টি ওয়ার্ডে সদস্য পদে ৪০৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার। ২৫ নভেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন। এ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্টিত হবে। ২৯ নভেম্বর প্রার্থীতা যাছাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ ৬ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১নং মইলাকান্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ, নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জোসেফ উদ্দিন জর্জ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহীনুর ইসলাম, নুরুন্নাহার আঁখি, ২নং গৌরীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী, স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ রবিন, মো. তোফাজ্জল হোসেন, মাহবুবুর রহমান জমা দেন।
এদিকে ৩নং অচিন্তপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোছা. জাহানারা বেগম, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হাই (আহাম্মদউল্লাহ), শাহ মো. উবায়দুল্লাহ সুমন, মো. বদরুল ইসলাম রুয়েল, মো. জায়েদুর রহমান, মো. দুলাল ফকির, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. জহিরুল ইসলাম ছোটন, ৪নং মাওহা ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল ফারুক, মো. আব্দুল মান্নান, মো. সাইফুল ইসলাম, দেওয়ান খসরুজ্জামান খান, গোলাম মোহাম্মদ মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে ৫নং সহনাটী ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, আ’লীগের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল, জাতীয় পার্টির প্রার্থী মো. শামছুজ্জামান জামাল, জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল মান্নান, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান মো. দুলাল আহমেদ, মো. কামরুল ইসলাম, মো. শামছুল হক, হারুন অর রশিদ, মো. হান্নান, ৬নং বোকাইনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খাঁন শহিদ, মো. মতিউর রহমান মজনু, মো. নওয়াব উদ্দিন খান পাঠান, মো. কামাল উদ্দিন লিটন, মো. আল মোক্তাদির শাহীন মনোনয়নপত্র জমা দেন।
এদিকে ৭নং রামগোপালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল হাসিম, সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শিকদার, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান সরকার, মো. আব্দুর রাজ্জাক ভূইয়া, মো. নজরুল ইসলাম, মো. আহাম্মদ আলী, মো. সোহেল মিয়া, শাহ সৈয়দ আশরাফুল আলম, ৮নং ডৌহাখলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুল হক সরকার, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসিম, সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, কাইয়ুম মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে ৯নং ভাংনামারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মফিজুন নূর খোকা, নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলাম আকন্দ, মো. রহমতউল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক, মো. সাবিকুর রহমান, মো. নেজামুল হক সরকার, মো. জহিরুল হক সরকার, মো. আমান উল্লাহ আকন্দ, মোহাম্মদ তৌফিকুর, নুরুন্নিছা খানম সূচী, ১০নং সিধলা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মো. একদিল হোসেন তালুকদার, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, মো. শফিকুল ইসলাম, আবু হানিফ, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুস সালাম, শেখ শ্যামছ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতাউর রহমান, মো. ইকবাল হোসেন তালুকদার, জাতায়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রার্থী মো. শাহজাহান কবীর মনোনয়নপত্র জমা দেন।