আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২১, ৮:১১ অপরাহ্ণ




উৎসবমুখর পরিবেশে গৌরীপুরে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৪ নভেম্বর/২০২১) ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে সদস্য পদে দুই শতাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীর কর্মী-সমর্থকদের আগমনে উপজেলা সদর এখন উৎসবমুখর হয়ে উঠে। টাকা দাখিলের জন্য সোনালী ব্যাংক লিমিটেডে ছিল দীর্ঘ লাইন। ভোটার তালিকা প্রিন্ট করতে হাতেম আলী সড়কস্থ আই.টি এলাকার দোকানগুলোতে ছিল উপচেপড়া ভিড়।
রির্টানিং অফিসার নন্দন কুমার দেবনাথ জানান, মইলাকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, মো. শাহিনুর ইসলাম, সিধলা ইউনিয়নে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মো. একদিল হোসেন তালুকদার, মো. নজরুল ইসলাম. মোহাম্মদ কামরুজ্জামান, মো. শফিকুল ইসলাম, আবু হানিফ, শেখ শ্যামছ উদ্দিন, মো. আতাউর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে রির্টানিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম জানান, ভাংনামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবিকুর রহমান, রহমত উল্লাহ ও মো. মোজাম্মেল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার জানান, বোকাইনগর ইউনিয়নে হাবিবুল ইসলাম খান শহীদ, মো. নবাব উদ্দিন খান পাঠান, মো. কামাল উদ্দিন লিটন, রামগোপালপুর ইউনিয়নে মো. নজরুল ইসলাম, আমিনুল ইসলাম শিকদার, মো. সোহেল মিয়া, শাহ সৈয়দ আশরাফুল আলম ও মো. আব্দুল মান্নান, ডৌহাখলা ইউনিয়নে মো. আবুল হাসিম মন্ডল, কাইয়ুম ও মো. জয়নাল আবেদীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. নাজিমুল ইসলাম জানান, অচিন্তপুর ইউনিয়নে মো. বদরুল ইসলাম রুয়েল, মো. জয়নাল আবেদীন, জায়েদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্ণিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন জানান, মাওহা ইউনিয়নে আব্দুল মান্নান, মো. সাইফুল ইসলাম, মো. আল ফারুক ও সহনাটী ইউনিয়নে মো. কামরুল ইসলাম, মো. দুলাল আহম্মেদ, হারুন অর রশিদ, আব্দুল মান্নান ও মো. হান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১