আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২১, ৫:৫৪ অপরাহ্ণ




গৌরীপুরে ৪ হাজার ৫৮০ জন কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

ময়মনসিংহের গৌরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২৪ নভেম্বর/২০২১) রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪ হাজার ৫ শ ৮০ জন কৃষককে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ কৃষকদের মাঝে কৃষ উপকরণ বিতরণ করেন।

উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার। সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, দফতর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, গৌরীপুর ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিয়োশন বাংলাদেশের সভাপতি মোঃ আনিছুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে ২০২১-২২ অর্থ বছরে উপজেলায় ১ হাজার ৯৮০ জন কৃষককের প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও ২হাজার ৬০০ জন কৃষককের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১