ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২২ নভেম্বর /২০২১) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান জামাল’র নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন। বেস্ট লাইফ ইন্সুইরেন্স লিমিটেড ময়মনসিংহ বিভাগের জেনারেল ম্যানাজার শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সহনাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি, আসন্ন ৫ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুজ্জামান জামাল। বক্তব্য রাখেন গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আমিরুল ইসলাম, গ্রামবাসী পক্ষে মোঃ গোলাম ইয়াজদানী, পলাশ, অলি, রুবেল, সুলতান, শামসুজ্জামান জামালের বড় ছেলে মোঃ মাহির জাওয়াদ, মেয়ে তারান্নুম আনিকা জারিন এবং ৭,৮, ৯ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে গিধাউষা গ্রামসহ আরো অন্যান্য গ্রামের হাজারো জনগণ উপস্থিত ছিলেন।