‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় পাবলিক হলে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও সমবায়ী ওবায়দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, পৌর কাউন্সিলর আব্দুল কাদির, পরিবর্তন সমবায় সমিতির সভাপতি হায়দার হোসেন তালুকদার, অ্যাডরা চড়াকোনা সমবায় সমিতির সভাপতি সেলিনা খাতুন প্রমুখ।