আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৬, ২০২১, ৫:২৬ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাছিমপুর উচ্চ বিদ্যালয়ে নৈশ্যপ্রহরী, দপ্তরী ও আয়া নিয়োগে প্রধান শিক্ষক নূরুনবী মোস্তাকিমের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রচারিত করারপর তা জনসাধারণের জন্য উন্মুক্ত না করে প্রধান শিক্ষক নিজ হাতে সংরক্ষণ করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও দেওয়া হয়নি। লোকমুখে জানারপর আলোচনা সাপেক্ষ কয়েকজন আবেদন করলেও দর-দামে মিল না হওয়ায় অনেক প্রার্থীকেই মৌখিক ভাবে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পুন্ন করার চেষ্টা করছে প্রধান শিক্ষক নূরুনবী মোস্তাকিম। প্রধান শিক্ষক তার পচন্দের প্রার্থীদের কাছ থেকে ২১লাখ ইতোমধ্যে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ প্রকাশ করা হয়।

নিয়োগ প্রার্থী শান্তা আক্তার জানান, তার স্বামীর সাথে ৪লাখ টাকা দর দাম করার পর অন্য প্রার্থীর কাছ থেকে বেশি টাকা নিয়ে নিয়োগের কার্যক্রম পরিচালনা করছে প্রধান শিক্ষক নূরুনবী মোস্তাকিম।
প্রধান শিক্ষকের এসকল অনিয়নের বিষয়ে নিয়োগ প্রার্থীর নাজমুল ইসলামের পিতা লিটন মিয়া জানান, টাকার জন্য তার ছেলেকে নিয়োগ দিয়ে অপারগতা জানায় প্রধান শিক্ষক।

নিয়োগ প্রার্থী আশিক মিয়া জানায়, আবেদন করেও কোন লাভ হলো না, টাকা না হলে চাকুরি হবে না।
প্রধান শিক্ষক নুরুনবী মোস্তাকিম টাকার লেনদেনের বিষয়টি অস্বীকার করে বলেন, যথাযথ ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়াটি চলমান রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, নিয়োগের কার্যক্রম হয়েছে আমি যোগদানের পূর্বে। যেহেতু নির্বাহী অফিসারকে অভিযোগটি দেওয়া হয়েছে, দেখি তিনি কি নির্দেশ দেন। প্রক্রিয়াটি যথাযথ ভাবে না হয়ে থাকলে নিয়োগ বন্ধ থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১