আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২১, ৭:৩২ অপরাহ্ণ




শুক্রবার থে‌কে বাসও চলবে না

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে বাসও চলবে না বলে জানিয়েছে সড়ক প‌রিবহন মালিক স‌মিতি।

বৃহস্প‌তিবার বিকেলে সড়ক প‌রিবহন মালিক স‌মিতির সভায় এ সিদ্ধান্ত হয়। সব মা‌লিক বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। ত‌বে স‌মি‌তি ধর্মঘ‌টের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়‌নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ধর্মঘটের কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো মালিক বাস না চালালে তাকে বাধ্য করা হবে না। আবার কেউ চালালে তাকে বাধা দেওয়া হবে না। তবে তে‌লের দা‌মের সঙ্গে ভাড়া সমন্বয় না করা পর্যন্ত বেশির ভাগ মালিক বৈঠকে বাস চালাবেন না বলে জানিয়েছেন।

এর আগে ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি।

এদিকে ডি‌জে‌লের দাম বৃ‌দ্ধির প্রতিবা‌দে লাগাতার কর্মবির‌তির ডাক দি‌য়ে‌ছে ট্রাক কাভার্ড ভ‌্যান ট‌্যাংকার ল‌রি মা‌লিক শ্রমিক সমন্বয় প‌রিষদ। প‌রিষদের আহ্বায়ক রুস্তম আলী খান সমকাল‌কে ব‌লে‌ন, ডি‌জেলের দাম না কমা পর্যন্ত পণ‌্যবাহী গা‌ড়ি চল‌বে না।

এরও আগে হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় তেলের দাম ও ভাড়ার সমন্বয় দাবিতে শুক্রবার থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতির ডাক দেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১