ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৩ নভেম্বর/২০২১) জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা পরিষদের পরিষদ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান। অংশ নেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলী আসকর সোহাগ, সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস আলামিন পিন্টু, সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়ারুল ইসলাম, মাওহা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুর রহমান সজিব, রাজু আহমেদ, রাকিবুল ইসলাম জনি, কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ হাসান নাবিল, পাভেল সরকার, ডৌহাখলার হাসমত উল্লাহ, মইলাকান্দার মেহেদী হাসান সাগর, রামগোপালপুর ইউনিয়নের তোফায়েল আহমেদ, ভাংনামারীর মুরাদ হাসান জয়, ছাত্রলীগ নেতা শরফিুল ইসলাম প্রমুখ।