আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১০, ২০২১, ৭:২০ অপরাহ্ণ




দৈনিক যুগান্তরের ফিচার এডিটর রফিকুল হক দাদুভাই’র মৃত্যুতে গৌরীপুরে শোকর‌্যালি, স্মরণ সভা

দৈনিক যুগান্তরের ফিচার এডিটর, চাঁদের হাটের প্রতিষ্ঠাতা, শিশুসাহিত্যিক, নাট্যকার ও প্রবীণ সাংবাদিক ছড়াকার রফিকুল হক দাদু ভাইয়ের মৃত্যুতে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (১০ অক্টোবর/২০২১) শোকর‌্যালি, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, দাদু ভাই শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠনের মাধ্যমে সবাইকে আলোর পথে আনতে চেয়েছিলেন। তিনি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের স্বপ্নের বীজ বপন করেছেন এই সংগঠনের মাধ্যমে। আজ তাঁর প্রতিষ্ঠিত চাঁদের হাঁট দেশজুড়ে বিস্তৃত। ছড়াকার আজম জহিরুল ইসলাম বলেন, রফিকুল হক দাদু ভাই শক্তিশালী শব্দের গাঁথুনিতে ছড়া লিখেছেন। তার ছড়ায় সাধারণ মানুষ উজ্জীবিত হয়েছে। আমরাও প্রতিসপ্তাহে তার ছড়ার জন্য অপেক্ষা করতাম।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি পাক্ষিক সুবর্ণবাংলার প্রকাশক ও সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন সার্ডের ম্যানেজার মো. আব্দুল বাছেদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, ডা. একেএম মাহফুজুল হক, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদুল করিম, স্বজন আশিকুর রহমান রাজিব, শামীম আনোয়ার, মো. এহসানুল হক জারীফ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১