আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২০, ১০:০২ অপরাহ্ণ




পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হবে : তাপস

অনলাইন ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হবে, এজন্য দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করা হবে।

শুক্রবার রাজধানীর গেন্ডারিয়া থানার নারিন্দা এলাকার গড়িয়ার মঠ সংলগ্ন মোড়ে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

তাপস বলেন, পুরান ঢাকায় অনেক খাল রয়েছে, যেগুলো দখলে রয়েছে। এই খালগুলো পানি উন্নয়ন বোর্ড দখলমুক্ত করতে পারেনি। আমরা সুন্দর ঢাকার আওতায় নিজস্ব উদ্যোগে এই খালগুলো উদ্ধার করে নান্দনিক বিনোদন কেন্দ্র স্থাপন করবো।

ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, পুরান ঢাকার ঐতিহ্যকে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণ করা হবে। সিটি করপোরেশন থেকে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে নিয়োজিত থাকবো। ঐতিহ্যের ঢাকাকে পুনর্জীবিত করবো। যেন বিশ্ববাসী পর্যটক হিসেবে এইসব ঐতিহাসিক স্থানে এসে উপভোগ করতে পারেন। বাসস




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১