আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২০, ১০:০০ অপরাহ্ণ




নির্বাচনী প্রচারণায় আতিকের ভাই বোনেরা

অনলাইন ডেস্ক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের ছোট ভাই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ভোট চাইলেন আতিকুলের দুই বড় বোন এবং ভাই।

শনিবার রাজধানীর গুলশানে কাঁচাবাজার এলাকায় ভাইয়ের পক্ষে লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে ভোট ও দোয়া চান হালিমা নাহার, আমেনা নাহার এবং বড় ভাই সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. জে. আমিনুল ইসলাম ।

ভাই আতিকুল ইসলামকে একজন ‘ভালো মনের মানুষ’ অভিহিত করে বোন হালিমা নাহার বলেন, গত ৯ মাস তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে আমাদের ভাই। ঢাকাবাসীর জন্য কাজ করতে চাওয়ার ইচ্ছা আমরা দেখেছি। তার দায়িত্ব পালন করতে গিয়ে একদিনও বসে থাকেননি। নগরবাসীর জন্য কাজ করেছেন। আপনারা আবারও তাকে সুযোগ দিন। তিনি ঢাকার উন্নয়নে সত্যিকারের কাজ করে দেখাবে।

বোন আমেনা নাহার বলেন, ও (আতিকুল ইসলাম) ছোটবেলা থেকেই পরোপকারী। এলাকার ছেলেদের নিয়ে সামাজিক কার্যক্রমে নিজেকে সব সময় নিয়োজিত রাখত। আপনারা তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন। আমি আপনাদেরকে বলতে পারি সে আপনাদের ভোটের মান রাখবে। আমাদের ঢাকা হবে আরও আধুনিক ঢাকা।

প্রচারণায় আরও অংশ নেন আতিকুল ইসলামের বোন জামাই কামাল হায়দার, ভাগনে তানভির সিদ্দীকীসহ অন্যান্য স্বজনেরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১