আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
এম এ ওয়াহেদ (ওয়াজেদ) || কবি
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৫, ২০২১, ৬:১২ অপরাহ্ণ




চেয়ে দেখো, সুহৃদয় অনিমেষ! বত্রিশ আজ, সমগ্র বাংলাদেশ। — এম এ ওয়াহেদ (ওয়াজেদ)

হায়, ১৫, আগষ্ট,
তুমি বাঙালির শোক,
তুমি যোগাও প্রেরণা, শক্তি, সাহস।

হে বাঙালি,
আজ তোমাদের কান্নার দিন,
কাঁদো অবিরাম হে এতিম, হে অর্বাচীন !
তোমাদের অশ্রুতে বরষার
খরস্রোতা নদে আজ বন্যা জাগে,
শরতের সাদা মেঘ আর কাশফুলে
কবিতা ফুটে যেন ঘন কৃষ্ণ মূর্তিরাগে।

আজ কি কেবল কাঁদবে
সেই বত্রিশ, ধানমন্ডি ?
না, তোমার আমার হৃদয়ের সীমানা
পেরিয়েছে আজ ক্ষুদ্রগণ্ডি।

বত্রিশ আজ, বাংলার সকল ধানীমাঠ
রক্তবোনা মাঠে ফলা সোনাধান,
বত্রিশ, নদী আর খালে বিলে
শাপলা, শালুক ঝিলমিল স্রোতটান।

বত্রিশ, সকল সবুজঘেরা ঘনবনে
শালিক, ফিঙ্গে, ঘুঘুর কূজন,
বত্রিশ, সতেরো কোটি বাঙ্গালীর
প্রস্ফুটিত কোমল মন।
চেয়ে দেখো,সুহৃদয় অনিমেষ
বত্রিশ আজ, সমগ্র বাংলাদেশ।

বঙ্গবন্ধু, তুমি ফিদেল ক্যাস্ট্রোর
দেখা হিমালয়,
আগস্ট এলেই লজ্জায়
বাঙালির মাথা নত হয় !
দূষ্কৃতিকারীরা আমাদের ললাটে
দিয়েছে কলংকের লেপনী,
অবোধহেতু আমরা
তোমায় রক্ষা করতে পারিনি।

দিতে পারিনি তোমার এনে দেয়া
স্বাধীনতার যথার্থ প্রতিদান,
তোমার আদর্শ লালনই হোক
বাঙালির দায়মুক্তির একমাত্র সোপান।

কবিতা : বত্রিশ ও বঙ্গবন্ধু
এম এ ওয়াহেদ (ওয়াজেদ)




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১