শ্যামল ঘোষ, উপজেলা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ১ আগস্ট নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ১২জন আর ফলোআপ রোগীর মধ্যে ১জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পারিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্টে ১৪জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে কোভিড-১৯ পজেটিভ আসে ৪ জনের। একই দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড এন্টিজেন টেস্ট ৩১জুলাই দেয়ার নমুনায় পজেটিভ- ১ জন ও আরটি-পিসিআর ল্যাবে ১আগস্ট কোভিড-১৯ পজেটিভ – ৮ জন।