আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২০, ১০:১৯ অপরাহ্ণ




প্রাণের উৎসবে পরিণত হলো গৌরীপুরের ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক :

মাঠ যেন ফিরে পেলো প্রান! ঐতিহ্যবাহী গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম নবরূপে সজ্জিত হয়। স্বাধীনতার পর এই প্রথম পৌরসভা ও ইউনিয়নের ভিন্ন ভিন্ন পতাকা উত্তোলন করা হয়। আন্তর্জাতিক অ্যাথলেটিকসের ন্যায় প্রত্যেকটি দলের খেলোয়াড়রা উদ্বোধনী অনুষ্ঠানে এক সঙ্গে মাঠ প্রদক্ষিণ করে। এ যেন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে মুজিববর্ষে ১৭৮টি বিদ্যালয়ের প্রাণের উৎসবে পরিণত হয়। উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এমন বর্ণিলভাবে সাজিয়ে তুলেন নবযোগকৃত উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।
অনুষ্ঠানের উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুভী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বী মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ প্রমুখ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় ক বিভাগ বালক ও বালিকা ৫০মিটার দৌড়ে রাব্বি মিয়া, নেভী আক্তার, ২৫মিটার চকলেট দৌড়ে সানি মিয়া, কমলা, গুপ্তধন উদ্ধার নুরে আলম, সুবর্ণা, ক্রিকেট বল নিক্ষেপে সাকিব, তানিয়া, যেশন খুশি তেমন সাজ মোঃ ইনান, জেবিন ইসলাম ফারাহ, খ বিভাগ বালক ও বালিকায় ১০০মিটার দৌড়ে সিহাব হাসান, মুন্নী আক্তার, দীর্ঘ লাফে মোঃ বাবু মিয়া, রুনা আক্তার, উচ্চ লাফে আশরাফুল আলম, আনিকা, ভারসাম্য দৌড়ে মাশরাফি, শামছুন্নাহার, রিলে রেইস আতিকুল গ্রুপ, শামছুন্নাহার গ্রুপ, ক্রিকেট বল নিক্ষেপে মারুফ মিয়া, ইসরাত জাহান কলি, অংক দৌড়ে শোয়ায়েব, ইতি আক্তার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০